নিজস্ব প্রতিনিধি, ঢাকা – দিন কয়েক আগেই বাংলাদেশের সংস্কৃতি ভবন ছায়ানট পুড়ে দেওয়া হয়েছিল। শুক্রবার রক তারকা জেমসের কনসার্টে হামলা চালানোর ঘটনা ঘটে। ভাঙচুর থেকে ইটবৃষ্টি, কিছুই বাদ রইল না। বন্ধ হয়ে যায় কনসার্ট। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এই হামলায় বেজায় চটেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
ফেসবুক পোস্টে তসলিমা লিখেছেন, “সংস্কৃতি ভবন ছায়ানট পুড়ে ছাই। গান, নাটক, নৃত্য, আবৃত্তি এবং লোকজ সংস্কৃতির প্রসারের মাধ্যমে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনা বিকাশের জন্য গড়ে ওঠা সংগঠন উদীচী পুড়ে ছাই। আজ বিখ্যাত গায়ক জেমসকে অনুষ্ঠানে গান গাইতে দেয়নি জেহাদিরা। জেহাদিস্তানে গান নিষিদ্ধ। জিহাদিদের সাফ কথা। মানলে ভালো। না মানলে মুন্ডু যাবে।“
লেখিকা আরও লিখেছেন, “কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন সিরাজ আলি খান। তিনি বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছেলে আলি আকবর খানের নাতি। সিরাজ আলি খানও মাইহার ঘরানার সঙ্গীতে একজন খ্যাতিমান শিল্পী। সিরাজ আলি খান ঢাকায় এসে অনুষ্ঠান না করেই ভারতে ফিরে গিয়েছেন। বলেছেন, শিল্পী, সঙ্গীত এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আর আসবেন না। ২ দিন আগে ওস্তাদ রশিদ খানের ছেলে আরমান খান ঢাকার আমন্ত্রণ রক্ষা করেননি। তিনি জানিয়েছেন, সঙ্গীতবিদ্বেষী জেহাদি অধ্যুষিত বাংলাদেশে তিনি পা রাখতে চান না।”
শুক্রবার ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের। তবে আচমকা রক তারকা জেমসের কনসার্টে প্রবেশ করতে চায় কয়েক হাজার বহিরাগত দর্শক। প্রবেশ করতে না দেওয়ায় ইট-পাথর ছুঁড়তে থাকে তাঁরা। এর জেরে আহত হন ছাত্র-আয়োজক মিলিয়ে ২৫-৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বাতিল করে দেওয়া হয় কনসার্ট। কোনও শারীরিক ক্ষতি হয়নি রক তারকা জেমসের।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের