নিজস্ব প্রতিনিধি, কলকাতা – প্রায় ৩ বছর ৩ মাস পর মঙ্গলবার দুপুরে জেলমুক্তি হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আর এন টেগোর হাসপাতাল থেকেও ছাড়া পেয়ে গিয়েছেন। নাকতলার বাড়িতে ফিরছেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন অনুগামীরা। চোখে জল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
আর এন টেগোর হাসপাতাল থেকে গাড়িতে করে বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায়। চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। তাঁর চোখে জল দেখা গিয়েছে। অনুগামীদের উদ্দেশ্যে গাড়ির কাচের ভিতর থেকে হাত নাড়তে থাকেন তিনি। তাঁকে দেখামাত্রই 'পার্থদা জিন্দাবাদ', 'জয় বাংলা' বলে স্লোগান দিতে থাকেন অনুগামীরা। ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেয়ে যায় পুলিশ।
পার্থর গাড়ির পিছনে হাসপাতাল থেকে নাকতলা পর্যন্ত যায় লম্বা বাইকবাহিনী। অনুগামীদের দাবি, ষড়যন্ত্রের শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। ২০০১ সাল থেকে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের