নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – নেপালের মসনদে বসেই ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন সুশীলা কারকি। এবার ‘জেন জি’ বিক্ষোভে মৃতদের শহীদ ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, মদতদাতাদের ছাড় দেওয়া হবে না বলেও রবিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে হুঙ্কার দিলেন সুশীলা কারকি।
এদিন সুশীলা বলেন, “আমি এবং আমার সহযোগীরা ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমরা ৬ মাসের বেশি থাকব না। নতুন সংসদ গঠন হলেই দায়িত্ব হস্তান্তর করব। তাই আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হব না। নেপালে এই প্রথম এক টানা সাতাশ ঘণ্টা আন্দোলন হয়েছে। আন্দোলনকারীরা দেশে অর্থনৈতিক সমতা এবং দুর্নীতি নির্মূলের দাবি জানাচ্ছেন। এই বিদ্রোহে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের আমরা শহীদ ঘোষণা করব।“
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরও বলেন, “যারা হিংসা ছড়িয়েছেন, হিংসায় মদত দিয়েছেন, ভাঙচুর-লুটপাট করেছেন – তাঁদের রেয়াত করা হবে না। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই আন্দোলনে বহু স্কুল এবং কলেজ পড়ুয়া প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমি মর্মাহত। শহীদ পরিবারগুলিকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায্য প্রদান করা হবে। একইসঙ্গে আহতদেরও পাশে থাকবে অন্তবর্তী সরকার।“
উল্লেখ্য, অগ্নিগর্ভ নেপালের দায়িত্বে তুলে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির কাঁধে। দ্বন্দ্ব মিটিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ওপরেই আস্থা রেখেছে ‘জেন জি’। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়েছিলেন সুশীলা কারকি। এবার প্রথম মহিলা হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে ইতিহাসের পাতায় নাম তুলেছেন তিনি।
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...