নিজস্ব প্রতিনিধি, মাদাগাস্কার – এশিয়ার দেশ নেপালের পর পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। জেন জি-র বিক্ষোভে সরকার পতন হল পূর্ব আফ্রিকার দেশে। দেশ ছেড়ে পালিয়েছেন দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। এবার দেশের ক্ষমতার দখল নিল সেনাবাহিনী।
মাদাগাস্কারের জাতীয় রেডিওতে সেনাকর্তা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা জানিয়েছেন, “দেশের ক্ষমতার দখল নিয়েছি আমরা। সেনাবাহিনী দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল করেছে। সংসদের নিম্নকক্ষ বা জাতীয় পরিষদ বহাল থাকবে। যা ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। সেনাবাহিনী ও জেন্ডারমেরি আধিকারিকদের নিয়ে একটি গভর্নিং কাউন্সিল প্রতিষ্ঠা করবে। যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী নিযুক্ত করে সরকারও গঠন করা হবে।“
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ২৫ সেপ্টেম্বর থেকে। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের প্রতিবাদে পথে নেমেছিল মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দারা। সেই প্রতিবাদ ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন দেশবাসী।
গত ১ অক্টোবর প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। তাতেও কোনও লাভ হয়নি। এমনকি প্রেসিডেন্ট অ্যান্ড্রের বিরোধিতা করে সে দেশের সেনাবাহিনীও। এক সাক্ষাৎকারে মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো জানিয়েছেন, “সোমবার গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। আমরা প্রেসিডেন্টের দপ্তরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি তিনি দেশ ছেড়েছেন।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা