নিজস্ব প্রতিনিধি , আমস্টারডাম - ৫ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে নেদারল্যান্ডসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের এক জনসভায় যোগ দেন তিনি। সেখানে বক্তব্য রাখার সময় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং তার ‘ঝালমুড়ি’ খাওয়ার প্রসঙ্গ টেনে আনেন। বাংলায় ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, আমিরশাহী হয়ে শনিবার নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। সেখানে ৫ রাজ্যের সাম্প্রতিক নির্বাচন ও বিপুল ভোটদানের প্রসঙ্গ উঠতেই চারদিক থেকে উল্লাসধ্বনি ভেসে আসে। প্রবাসী ভারতীয়দের এই উচ্ছ্বাস দেখেই মোদি রসিকতার ছলে প্রশ্ন করেন, 'ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে নাকি'। গত এপ্রিলে ঝাড়গ্রামে প্রচারের সময় হঠাৎ গাড়ি থেকে নেমে ১০ টাকার ঝালমুড়ি খেয়েছিলেন মোদি।
তখন তৃণমূল কংগ্রেস একে ‘নাটক’ বলে কটাক্ষ করেছিল। মোদি তখন জবাব দিয়েছিলেন, 'ঝাল লেগেছে তৃণমূলের'। শনিবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদি জানান, সাধারণ মানুষের স্বপ্ন সত্যি হলে গণতন্ত্রের ওপর ভরসা বাড়ে। এবার সব রাজ্যেই ৮০-৯০ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে মহিলাদের অংশগ্রহণ ছিল রেকর্ড ছোঁয়া। পশ্চিমবঙ্গ জয়ের পর ৬ দিনের এই সফরে মোদি এরপর নরওয়ে, সুইডেন ও ইটালিতে যাবেন।
এই মেগা সভা প্রসঙ্গে সেখানে উপস্থিত এক প্রবাসী ভারতীয় প্রতিনিধি জানান, ‘প্রধানমন্ত্রী মোদির এই সফর প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সংযোগ মজবুত করল। বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলার ঝালমুড়ির মতো ঘরোয়া বিষয় তুলে ধরা তার এক অনন্য রাজনৈতিক কৌশল। ভারতে ৫ রাজ্যের নির্বাচনে যে রেকর্ড ভোট পড়েছে, বিশেষ করে নারীদের বিপুল অংশগ্রহণ, তা বিশ্বমঞ্চে ভারতীয় গণতন্ত্রের ভিতকে আরও শক্তিশালী করল। নেদারল্যান্ডসের সফর শেষে প্রধানমন্ত্রীর পরবর্তী ইউরোপ সফরগুলো ভারতের বৈশ্বিক অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের