নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – চীন ও পাকিস্তান। তাঁদের বন্ধুত্ব বহুল চর্চিত। এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসসিও সম্মেলনের পর চীনের বিজয়দিবসের কুজকাওয়াজের অনুষ্ঠানেও যোগ দেন তিনি। ৬ দিনের সফর শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরলেন পাক প্রধানমন্ত্রী। তাও আবার ঝুলি ভর্তি করে।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, চীনের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য, বিনিয়োগ, কৃষি প্রভৃতি বিষয় নিয়ে চুক্তি হয়েছে। সফরের শেষ দিনে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াঙের সঙ্গে দেখা করেন শাহবাজ শরিফ। চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাকিস্তানের মাটিতে আরও বেশি করে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন শাহবাজ। পাকিস্তান এবং চীনের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা দৃঢ় করার বিষয়ে সমঝোতা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সম্মত হয়েছে।
৬ দিনের সফরে চীনের সঙ্গে ২১ টি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। প্রায় ৭৪ হাজার কোটি টাকার বাণিজ্যিক সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে। পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পের দ্বিতীয় দফার আনুষ্ঠানিক সূচনা হয়ে গিয়েছে। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে প্রায় ৫০ মিনিট দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে মোদির মুখে সীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গ। পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। সুতরাং, তিক্ততা ভুলে আরও কাছাকাছি হয়েছে চীন ও ভারত।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের