নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - সিন্ধু নদীর জলবণ্টন চুক্তি নিয়ে ফের ভারতের বিরুদ্ধে সরব হল পাকিস্তান। এ বার সে দেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মাসুদিক মালিক কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। পাকিস্তানের প্রাপ্য জলপ্রবাহে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে ভারতকে সতর্কবার্তাও দিয়েছেন। তাঁর মন্তব্য ঘিরে দুই দেশের জলকূটনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিতর্কের সূত্রপাত ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার পর। ওই ঘটনার পর ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট ভাষায় বলেন, 'রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না'। প্রসঙ্গত, ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী শতদ্রু, বিপাশা ও ইরাবতী নদীর জল ব্যবহারের অধিকার ভারতের। অন্যদিকে সিন্ধু, চন্দ্রভাগা, বিতস্তা নদীর জলে পাকিস্তানেরও অধিকার রয়েছে।
তবে সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল ইঙ্গিত দেন, ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তানের দিকে যাওয়া সিন্ধু অববাহিকার জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। ভারতের এই অবস্থানের পর থেকেই আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে পাকিস্তান। যদিও তাতে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও সাফল্য মেলেনি। এই পরিস্থিতিতে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মাসুদিক মালিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন।
সেখানে মালিক অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, পাকিস্তানের প্রাপ্য জল থেকে দেশকে বঞ্চিত করার চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা পাকিস্তানের ভাগের জল কেড়ে নিতে চাইছে, তাদের হাত কেটে নেওয়া হবে। একই সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী মোদিকেও নিশানা করেন তিনি। মালিকের দাবি, মোদি পাকিস্তানে এক ফোঁটা জলও না পৌঁছানোর অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও একই সুরে মন্তব্য করেন। তিনি বলেন, জল পাকিস্তানের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তাই এই ইস্যুকে সাধারণ কূটনৈতিক বিরোধ হিসেবে দেখা যাবে না। আসিফের দাবি, পাকিস্তান ইতিমধ্যেই তীব্র জলসংকটের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইসলামাবাদ কঠোর সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সামরিক সংঘাত বা যুদ্ধের পথেও হাঁটতে পারে পাকিস্তান বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের