নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বাড়ি থেকে খেলতে বেরিয়ে আর ফেরা হলোনা ৭ বছরের এক শিশুর। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ির অদূরের একটি জলাশয় থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির কাছের জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়। সন্ধ্যায় দিনহাটা এলাকার একটি জলাশয় থেকে শিশুটির দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা সহ পরিবারের সদস্যরা। দ্রুত তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, শিশুটির বাবা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের কর্মী। বর্তমানে বাড়িছাড়া। রাজনৈতিক কারণেই তাদের পরিবার দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছে। ছেলেটি খেলতে বেরোলেই প্রতিবেশীদের একাংশ নানা কারণে বাধা দিত। তাকে মারধরও করা হতো। পরিকল্পিত খুনের অভিযোগ জানিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সহ তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
ঘটনা প্রসঙ্গে মৃত শিশুর বাবা শ্যামল রায়ের বক্তব্য,'আমার ছেলেকে মার্ডার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই আমাদের বাড়িতে বিভিন্ন রকম হুমকি আসতো। আমার ছেলে যখনই বাইরে বেরোতো তাকে নানান ভাবে উত্তক্ত করা হতো। বাড়িঘর ভাঙচুর করাও হয়েছিল আগে। রাজনৈতিক কারণেই এই ঘটনা ঘটেছে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করবো'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের