নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা এখন রীতিমতো রাজনৈতিক বিস্ফোরণের রূপ নিয়েছে। ঘটনায় নিরাপত্তা, প্রশাসনিক ব্যর্থতা ও আর্থিক স্বচ্ছতা সবকিছু নিয়েই প্রশ্নের ঝড়। এই আবহে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করল সিপিএম।
মেসি কাণ্ড নিয়ে সরাসরি রাজ্য সরকার ও তৃণমূল নেতাদের দিকে আঙুল তুললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তার দাবি, যুবভারতী স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থায় ভয়াবহ ফাঁক ছিল। শতরূপ ঘোষ বলেন, 'যদি ক্রেটের পর ক্রেট জল ঢুকিয়ে নেওয়া যায়, বোতল ঢোকানো যায়, তাহলে রাতে কেউ চাইলে বোমাও ঢুকিয়ে নিতে পারত। এমনকি বিস্ফোরণ ঘটিয়ে মেসিকেও মেরে দিতে পারত।'
একইসঙ্গে, কার্যত বিদ্রুপের সুরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সিপিএম নেতা বলেন, 'এমন ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী হয়তো মেসির পরিবারকে ক্ষতিপূরণ ও একটি হোমগার্ডের চাকরি দিয়ে দায় সেরে ফেলতেন।' শতরূপের আরও অভিযোগ, যুবভারতীতে জলের বোতল নিষিদ্ধ করে বলা হয়েছিল ভিতরে পর্যাপ্ত পানীয়ের ব্যবস্থা থাকবে, কিন্তু বাস্তবে কোনও ব্যবস্থা রাখা হয়নি। তার দাবি, জল বিক্রির নাম করে তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠরা বিপুল অর্থ তুলেছেন, যা আসন্ন ভোটের আগে নির্বাচনী তহবিল হিসেবে ব্যবহার করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের