নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রাতের অন্ধকারে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথই হয়ে উঠল শেষ যাত্রা। গোশালা মোড়ের কাছে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূল নেতা লুৎফর রহমান। কন্টেনার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
মঙ্গলবার রাতে টিউশন শেষ করে মেয়েকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান। জলপাইগুড়ি শহরের গোশালা মোড়ের কাছে আচমকাই পিছন থেকে একটি কন্টেনার ট্রাক তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়েন বাবা ও মেয়ে। অভিযোগ, ট্রাকটি শুধু ধাক্কা মেরেই থামেনি বাইকটি ট্রাকের নিচে আটকে যায় এবং লুৎফর রহমানকে কিছু দূর টেনে নিয়ে যায়। এমনকি প্রায় ২ কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে ট্রাকচালক।
দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গিয়ে উদ্ধার হয় ক্ষতিগ্রস্ত বাইকটি। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা লুৎফর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় তৃণমূল নেতার মেয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রাস্তায় নেমে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তবে জনতার ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। অভিযোগ, উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাক ও চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের