নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা বৃষ্টিতে জলমগ্ন সমগ্র শহর। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসল হাইকোর্ট। ক্ষতিপূরণ থেকে নিকাশি ব্যবস্থার ব্যাখ্যা সব দিকেই রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও CESC র কাছে।
সূত্রের খবর, গত সোমবার রাতের প্রবল বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর সহ বহু এলাকায় রাস্তায় হাঁটু কিংবা কোমর সমান জল জমে যায়। এই জমা জলই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর সহ একাধিক অঞ্চলে প্রাণ হারান মোট ৯ জন। ঘটনার পর হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।
বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মর্মান্তিক দুর্ঘটনার দায় কে নেবে, তা পরিষ্কার করতে হবে। একইসঙ্গে রাজ্য সরকারকে জানাতে হবে ক্ষতিপূরণ সংক্রান্ত সিদ্ধান্ত, পুরসভাকে দিতে হবে নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট এবং দুর্ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ব্যাখ্যা দিতে হবে CESC কে। আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে সমস্ত রিপোর্ট পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের