নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জমি দখল ও অবৈধ নির্মাণ মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন নাম। এবার সেই তদন্তের আঁচ পৌঁছাল তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডের দরজায়। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে ইডির জেরার মুখোমুখি হন তিনি। একাধিক আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত তথ্য সামনে আসার পরেই তাকে তলব করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর।
নির্বাচনের আগে জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি দখল এবং সেই জমিতে অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছে ব্যবসায়ী জয় কামদার, কুখ্যাত সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা। তদন্ত যত গভীরে গিয়েছে, ততই প্রকাশ্যে এসেছে বিস্তৃত আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত জটিল নেটওয়ার্ক।
তদন্তের সূত্র ধরে কয়েকদিন আগে ইডির জেরার মুখোমুখি হন কল্যাণ শুক্লা। তার আরবানার আবাসনে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা একাধিক গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল তথ্য এবং মোবাইল চ্যাট উদ্ধার করেন। সেই সব তথ্য বিশ্লেষণ করেই বেশ কিছু নতুন সূত্র হাতে আসে বলে দাবি তদন্তকারী সংস্থার। ইডি সূত্রে জানা গেছে, তদন্তে এমন কিছু সম্পত্তির হদিস মিলেছে, যেগুলি বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম দামে কেনাবেচা করা হয়েছে। পাশাপাশি কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের সূত্রও খতিয়ে দেখা হচ্ছে। কল্যাণ শুক্লার দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে শ্রেয়া পাণ্ডের নাম। এরপরই তাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে তাকে জেরা করছেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের মূল আগ্রহ বেআইনি লেনদেন, সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং আর্থিক যোগসূত্রের বিষয়ে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের