নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের লক্ষ লক্ষ জমির মালিক, বিশেষ করে কৃষকদের জন্য বড় স্বস্তির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর কোনও আবেদন ফি বা প্রমাণীকরণ ফি দিতে হবে না। শুক্রবার সামাজিক মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের দাবি, এই পদক্ষেপে জমি সংক্রান্ত পরিষেবা আরও স্বচ্ছ, সহজ এবং নাগরিক বান্ধব হবে।
শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নাগরিক পরিষেবাকে আরও ঝামেলামুক্ত ও সহজলভ্য করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আবেদনকারীদের নির্দিষ্ট ফি দিতে হতো। এবার সেই আবেদন ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পোস্ট অনুযায়ী, ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন-এর ৫৭ নম্বর ধারার অধীনে ‘বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল, ১৯৪৩’-এর ৩২০-এইচ ও ৩২০-আই বিধিতে সংশোধনের অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।
এর ফলে এখন থেকে রাজ্যের যে কোনও জমির মালিক অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে জমির খতিয়ান এবং দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। শুধু আবেদন ফিই নয়, প্রমাণীকরণ বাবদও কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি সুবিধা পাবেন কৃষক এবং সাধারণ জমির মালিকরা। জমি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজে হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা এবং ডিজিটাল পরিষেবার পরিধি আরও বাড়বে বলেও তার দাবি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের