নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের নির্ঘণ্ট বেজে উঠেছে। জেলায় জেলায় প্রচারে নেমে পড়েছেন ঘোষিত প্রার্থীরা। বারুইপুর পূর্ব বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিভাস সরদার। বেশ কিছুদিন আগে থেকেই প্রচার ময়দানে নেমেছেন। শুরু থেকেই জয় নিয়ে আশাবাদী তিনি। এবার যুব সম্মেলনের মাধ্যমে বিজেপি-সহ সিপিআইএমকে একহাত নিলেন বিভাস সরদার।
সূত্রের খবর , বারুইপুর পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যুব সম্মেলনের মাধ্যমে বিজেপি ও সিপিএম ছেড়ে বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বারুইপুর পঞ্চাশ সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী। এরপর মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বিভাস সরদার। জানালেন বারুইপুর বিধানসভা শান্তি শৃঙ্খলা রক্ষা করাই তাদের মূল লক্ষ্য।

বিভাস সরদার বলেছেন , "অনেকেই বিজেপি সিপিআইএম ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছেন। সকলেই খুব ভাল মানুষ। আসলে জনগণের জন্য যারা কাজ করতে চায় তাদেরকে সবসম স্বাগত। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। এই কাজ আমরা সবসময় করে যাব।"

তিনি আরও বলেছেন , "বাংলার বাড়ি প্রকল্পের জন্য যদি কেউ টাকা চায় আমার কাছে যোগাযোগ করুন। আমি অবিলম্বে পুলিশ দিয়ে তাদেরকে গ্রেফতার করাব। বাংলার একাধিক প্রকল্প টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তার সাথে অসহায় মানুষের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যে প্রকল্পটি ছিল সেটিও সম্পূর্ণভাবে বাংলায় বঞ্চিত করেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় মানুষদের কথা ভেবে বাংলা বাড়ি প্রকল্পটি চালু করেছে। আগামী দিনে সবাই আবাস যোজনা পাবেন।"
সিপিআইএমকে তুলধনা করে বিভাস সরদার বলেছেন , "বাম আমলে প্রতিদিন মানুষ খুন হত।বাংলার মায়েরা সুরক্ষিত ছিল না।" পাল্টা বিজেপিকে তোপ দেগে তিনি বলেছেন , "২৬ শের বিধানসভা ভোটের পর বিজেপির বিসর্জন জনগণ দেবে।"
SIR নিয়ে তিনি বলেছেন , "এবার সবকিছুই ভুল হচ্ছে। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে কোনো বৈধ ভোটার বাদ যাবে না। আমাদের বারুইপুর বিধানসভায় প্রত্যেকে বৈধ ভোটার। মহামান্য আদালতের ওপর আমরা ভরসা রাখছ। আশা করছি সবটা ঠিকভাবেই হবে। কারোর ষড়যন্ত্র এখানে কাজ করবেনা।"
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের