নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - জনগণনা শুরুর আগেই নস্যশেখ সম্প্রদায়ের মানুষের কাছে বিশেষ আবেদন জানাল পশ্চিমবঙ্গের নস্যশেখ উন্নয়ন পরিষদ। সংগঠনের সভাপতি বজলে রহমান একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এই বার্তায় তিনি ধৰ্ম, সম্প্রদায়, মাতৃভাষার ঘরে নির্দিষ্ট তথ্য উল্লেখ করার কথা জানান।
সূত্রের খবর ,নস্যশেখ সম্প্রদায়ের সভাপতি বজলে রহমান এই ভিডিও বার্তায় বলেন 'আসন্ন জনগণনার ফর্মে ধর্মের স্থানে 'ইসলাম', জাতি বা সম্প্রদায়ের স্থানে 'নস্যশেখ' এবং মাতৃভাষা স্থানে 'কামতাপুরী' লেখা উচিত। ওবিসি স্বীকৃতি সংক্রান্ত নথিতে কামতাপুরী ভাষার উল্লেখ রয়েছে। সেই কারণেই ভবিষ্যতেও ওবিসি সংরক্ষণের সুবিধা বজায় রাখতে জনগণনা হিসাবে কামতাপুরী উল্লেখ করা প্রয়োজন। 'শুধু মাত্র নস্যশেখ সম্প্রদায় নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরও জনগণনার সময় নিজেদের প্রকৃত মাতৃভাষায় উল্লেখ করার কথা জানিয়েছেন বজলে রহমান। তার মতে, জনগণনায় সঠিক তথ্য নথিভুক্ত হলে সংশ্লিষ্ট সম্প্রদায়ের ভাষা, পরিচয় সরকারি নথিতেও যথাযথভাবে প্রতিফলিত হবে।
উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে জনগণনা। এই গণনাকে ঘিরে বিভিন্ন সংগঠন নিজেদের সম্প্রদায়ের মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে। পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের এই আবেদনকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের