নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের জনবিন্যাস বদল নিয়ে এবার সরাসরি উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত অবস্থার জেরে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ বেড়েছে বলেই দাবি তার। আর সেই কারণেই রাজ্যে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে হবে এই গণনা, থাকছে সেলফ এনুমারেশনের ব্যবস্থাও।
মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলে প্রায় ৬০০ কিমি আন্তর্জাতিক সীমান্ত কার্যত অরক্ষিত ছিল। সেই সুযোগে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে ঢুকে পড়ে বলে অভিযোগ তার। শুভেন্দুর কথায়, 'এর ফলে রাজ্যের জনবিন্যাস অনেকটাই বদলে গিয়েছে।' তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
শুভেন্দুর বক্তব্য, জনগণনার প্রক্রিয়া শুরু হওয়ার খবর সামনে আসতেই বহু অনুপ্রবেশকারী দেশ ছাড়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় হোল্ডিং সেন্টারে বহু সন্দেহভাজন বাংলাদেশিকে রাখা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, 'ওদের অধিকাংশের কাছেই বৈধ নথি নেই।'
এদিন মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, জনগণনার সঙ্গে কোনওভাবেই ধর্ম বা রাজনীতিকে জড়ানো উচিত নয়। এটি সম্পূর্ণ সাংবিধানিক দায়িত্ব। সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ও সরকারি ওয়েবসাইটও। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাসিন্দারা নিজেরাই ডিজিটালি তথ্য জমা করতে পারবেন। ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গোটা প্রক্রিয়া।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের