নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জাল বিতর্কে যখন চাপে তৃণমূল কংগ্রেস, তখনই শাসক শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দুর্নীতি থেকে শুরু করে দলীয় সংস্কৃতি একাধিক ইস্যুতে সরব হয়ে তিনি তৃণমূলকে নিশানা করেন। এমনকি দলটিকে ‘জঙ্গি সংগঠনের মতো’ বলেও কটাক্ষ করেন দিলীপ।
বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে সই জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহল উত্তাল। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং সিআইডি একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। এই আবহেই মুখ খুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। সই জালি কাণ্ডে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ' পুরো পার্টিটাই জালি। আর কী আশা করা যায়, মুষল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি দলটা উঠে যায় বাংলার পক্ষে ততই মঙ্গল।'
জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করে দিলীপ ঘোষ বলেন, ' অপকর্মের জন্য পার্টিটাকেই ব্যান করা উচিত। ওদের প্রতীক ব্যান করে দেওয়া উচিত। জঙ্গি সংগঠনের মতো কাজ করে তৃণমূল কংগ্রেস।' শুধু দল নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কটাক্ষ করেন বিজেপি নেতা। তিনি বলেন, ' সবাইকে চুরি করতে শিখিয়েছেন। এখন তার ফল ভোগ করতে হবে। কান কাটা এখনও বাকি আছে পিসির।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের