নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভোটের আগে জঙ্গলমহল বরাবরই রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু। পুরুলিয়ার মতন একাধিক জেলায় তৃণমূল ও বিজেপির দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত মিলল শালতোড়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে একেবারে আক্রমণাত্মক বার্তা দিল শাসকদল।
‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির আওতায় শনিবার বাঁকুড়ার শালতোড়ায় রণসংকল্প সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বিজেপিকে বড় ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দেন দুই পরিচিত মুখ। প্রাক্তন বিজেপি ব্লক সভাপতি কালীপদ রায় এবং বাঁকুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়াল যোগ দিলেন তৃণমূলে। দীর্ঘদিন পরে কালীপদ রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।
এই যোগদান পর্বকে সামনে রেখে অভিষেক আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্য স্পষ্ট করে দেন। বর্তমানে বাঁকুড়ার ১২টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি তৃণমূলের এবং সাতটি বিজেপির দখলে। অভিষেকের দাবি, ' ২০২১ সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার ১২টি আসনের মধ্যে চারটিতে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন। বাকি আটটিতে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। ২০২৪ সালের লোকসভায় চার থেকে বেড়ে আমাদের ছয় হয়েছে। এখন তৃণমূল ছয়, বিজেপি ছয়। বাঁকুড়াকেও ছয় মারতে হবে। দুটো ছয় মেরে তৃণমূলের পক্ষে ১২-০ করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন। বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন।'
জনসভায় বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে অভিষেক বলেন, 'কোনও ভদ্রলোক, শিক্ষিত ও সভ্য মানুষ বিজেপি করে না।' পাশাপাশি তিনি তৃণমূলের শাসনে অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরে বিজেপিকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির প্রতীক বলে আক্রমণ করেন। জঙ্গলমহলে রাজনৈতিক লড়াই যে নতুন মোড় নিতে চলেছে, শালতোড়ার এই সভা তারই ইঙ্গিত। বিজেপিতে ভাঙন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগ্রাসী বার্তা স্পষ্ট করে দিচ্ছে, ছাব্বিশের বিধানসভা ভোটে বাঁকুড়া দখলের লড়াইকে পাখির চোখ করেছে তৃণমূল।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের