নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - জন্ম মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত নথি যাচাইয়ে কোচবিহার পুরসভায় প্রশাসনের তৎপরতা। শুক্রবার পুরসভার জন্ম মৃত্যু শংসাপত্র দফতরে বিশেষ পরিদর্শন চালিয়ে একাধিক নথিপত্র নিয়ে যায় পুলিশ। তবে এই পদক্ষেপের কারণ নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাটিকে কেন্দ্র করে দিনভর পুরসভা চত্বরে জোর আলোচনা চলতে থাকে।
প্রশাসন সূত্রে জানা গেছে , কোচবিহার পুরসভার জন্ম মৃত্যু শংসাপত্র দফতরে প্রশাসনের আধিকারিকরা দীর্ঘ পরিদর্শন চালান। এদিন দফতরের বিভিন্ন নথি, রেকর্ড সংরক্ষণের পদ্ধতি সহ নতুন সরকারি নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়। সম্প্রতি কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, জন্ম মৃত্যুর শংসাপত্র অনুমোদন বা ইস্যুর ক্ষেত্রে কোনও চেয়ারম্যান, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান বা অন্য কোনও জনপ্রতিনিধির ভূমিকা থাকবে না। সেই নিয়ম বাস্তবায়নের বিষয়টিও পরিদর্শনের সময় খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তার মধ্যে পুরসভার দফতর থেকে বস্তাবন্দি করে একাধিক নথিপত্র নিয়ে যাওয়া হয়। তবে কোন উদ্দেশ্যে ওই নথি নিয়ে যাওয়া হয়েছে বা সেগুলি কোনও নির্দিষ্ট তদন্তের অংশ কিনা, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনা প্রসঙ্গে ভোষকাটাঙা থেকে আগত আসিরুল মিয়ার বক্তব্য,'অনলাইনে কাজ সম্পন্ন করে দেওয়ার কথা বলে আজকে ডেট দেওয়া হয়েছিল। কিন্তু আমি এসে দেখি সেখানে পুলিশ রেইড বা তল্লাশি চালাচ্ছ। এর আগেও ৪ বার আমাকে ঘুরতে হয়েছে। প্রতিবারই নতুন নতুন তারিখ দিয়ে ঘোরানো হয়েছে। আজকের দিনটি চূড়ান্ত তারিখ ছিল বলে আমি অনেক দূর থেকে এসেছি। কিন্তু এসে দেখি পুলিশ এসে সব সরঞ্জাম নিয়ে যাচ্ছে। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি আমি। ভেতরে কথা বলে জানলাম, প্রশাসনিক অভিযানের কারণে আপাতত কর্মকর্তাদের করার কিছু নেই'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের