নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিতর্ক পিছু ছাড়েনা উর্বশী রাউতেলার। কখনও লাবুবু পুতুল নিয়ে তো কখনও বেটিং কাণ্ডে নাম জড়ানো নিয়ে। এবার ফের সকলের থেকে আলাদা কিছু করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। জন্মদিনের পার্টিতে একটি পাঁচতলা কেক অর্ডার করেছিলেন অভিনেত্রী। যার দাম শুনে চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। এরপর সোশ্যাল ফের চর্চায় উর্বশী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেকের একগুচ্ছ ছবি। যেখানে দেখা গেছে পাশে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। হিরেয় মোড়া সাততলা কেকের দাম ১৬ কোটি টাকা।গত ২৫ শে ফেব্রুয়ারি ছিল উর্বশীর ৩২ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কেকের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরপরই নেটিজেনদের থেকে খোঁচা খেয়েছেন তিনি।
নেটিজেনদের একাংশের দাবি, বিশ্বের প্রথম কোনও ব্যক্তি এত দামি কেক কাটলেন। আবার কারও কারও প্রশ্ন , "হিরেখচিত কেক তো কাটছেন, খাবেন কীভাবে?" কেউ কেউ তো আবার অভিনেত্রীর আয় নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার কারোর মন্তব্য , "বেটিং কাণ্ডে পাওয়া টাকা কেকে খরচ করেছেন অভিনেত্রী।"
উল্লেখ্য , অভিনেত্রী বর্তমানে পর্দা থেকে দূরে। তেমন কাজ পান না। তার দক্ষতা নিয়ে প্রশ্ন ছিল বরাবরই। তবুও তার বিলাসবহুল জীবনযাপন বরাবর নজর কেড়েছে সকলের। গত বছর ১২ কোটি মূল্যের রোলস রয়েস কিনেছিলেন অভিনেত্রী। সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন এত টাকা কোথায় পান অভিনেত্রী। যদিও মুখ খোলেননি। এবারও ঠিক তাই। হাজারও কটাক্ষের পর চুপ অভিনেত্রী।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা