নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট বিক্রির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী পক্ষরা। আর এই নিয়ে মুখ খুললেন তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপ রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে নেপালের পরিস্থিতি সহ একাধিক বিষয়ে নিয়ে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বুধবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপ রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বলেন, ' আমাদের লোকসভা - রাজ্যসভা মিলিয়ে মোট ৪১ জন বিধায়ক সকলেই উপস্থিত ছিলেন। সকলেই বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডিকে ভোট দিয়েছেন। যেহেতু গোপন ব্যালটে ভোট হয়েছে তাই এটা বলা সম্ভব নয় যে ক্রস ভোটিং হয়েছে বা বিরোধী পক্ষের ভোট বাতিল হয়েছে। আমি শুনলাম ১৫-২০ কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় সরকার ভোট কিনেছে। তাই এরা জনপ্রতিনিধি কিনতে পারে কিন্ত জনতাকে কিনতে পারবে না। এর আগেও দেখা গেছে আর এর যোগ্য জবাবও তারা পেয়েছে।'
নেপালের ভয়াবহতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' গতকাল যেটা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা বরাবরই শান্তির পক্ষে। আমরা চাই প্রতিবেশী দেশে শান্তি ফিরুক। কিন্তু যেহেতু পুরো বিষয়টাই ভারত সরকারের অধীনে তাই এই বিষয়ে তারা যে সিদ্ধান্ত নেবে দলমত নির্বিশেষে আমরা সম্মতি দেবো। পহেলাগাঁওয়ের ক্ষেত্রেও আমরা দেশের স্বার্থে ভারত সরকারের পাশে থেকেছি এবারেও তাই।'
পাশাপশি, SIR প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ' নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়ে আমার তো কিছু বলার নেই। আমরা শুরু থেকেই এর বিরোধিতা করে এসেছি, পার্লামেন্টেও এই নিয়ে বিরোধিতা দেখিয়েছি আমরা। কিন্তু সুপ্রিম কোর্টেই ধাক্কা খেয়েছে কমিশন। আদালত আধারকে অগ্রাধিকার দেওয়ার স্বীকৃতি দিয়েছে। নির্বাচন কমিশন যদি SIR করতে চায় তাহলে এই ইলেক্টোরাল রোলের ভিত্তিতেই প্রধানমন্ত্রী থেকে উপ রাষ্ট্রপতি সব নির্বাচিত হয়েছে। তাহলে সেই সরকারও অবৈধ প্রমানিত হয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের