নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মাঝেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে ফের বড় পদক্ষেপ। এবার তোলাবাজি, কাটমানি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং। দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় বেআইনি অর্থ আদায় ও বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে ক্ষোভে ফুঁসছিল স্থানীয় বাসিন্দারা।
নারকেলডাঙা এলাকায় তোলাবাজি, প্রতারণা এবং কাটমানি নেওয়ার একাধিক অভিযোগের ভিত্তিতেই সচিন সিংকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কাউন্সিলর পদ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়ী, পার্কিং পরিষেবা এবং স্থানীয় প্রকল্পগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হত। মঙ্গলবার সকাল থেকেই নারকেলডাঙায় সচিন সিংয়ের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
উত্তেজিত জনতা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বাড়ি লক্ষ্য করে ঢিল ও পাথর ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের দাবি, বহুদিন ধরেই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মারধর এবং কাটমানির অভিযোগ ছিল। তবে এতদিন কোনও পদক্ষেপ না হওয়ায় মানুষের ক্ষোভ জমে ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছিল। প্রাথমিক তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও অভিযোগ সামনে আসার পরই গ্রেফতার করা হয় সচিন সিংকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই অভিযোগগুলির সঙ্গে আর কারা যুক্ত ছিলেন এবং কোনও বৃহত্তর চক্র এর পিছনে সক্রিয় ছিল কি না।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা