নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সমাজে এখন এতটাই নোংরা কাজকর্ম ঘটে চলেছে যে ভাল কিছু দেখতেই পাচ্ছেন না কেউ। সবকিছুই বড়সড় আকার ধারণ করছে। মহিলাদের হেনস্থার ঘটনাও সমাজে নতুন নয়। তবে ব্যস্ত রাস্তায় কারোর গায়ে ধাক্কা লাগা, আর ইচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে ছোঁয়ার মধ্যে অনেক তফাৎ। এমনই একটি ঘটনা ঘটল দমদম সাবওয়েতে।
রাত ৭-১০ টার মধ্যে দমদম সাবওয়ের নিচ থেকে যাতায়াত করেন অফিস ফেরত যাত্রীরা। এমনি সময় সাধারণ মানুষের যাতায়াতও থাকে চোখে পড়ার মত। তবে সন্ধ্যের পর ভিড় যেন তিনগুণ হয়ে যায়। এমনই এক সন্ধেবেলা বিপরীত দিক থেকে আসছিলেন এক যুবক , অন্যপ্রান্ত থেকে যাচ্ছিলেন প্রেমিক প্রেমিকা। ভিড়ের মধ্যে প্রেমিকার গায়ে ভুল করে ধাক্কা লাগে ওই যুবকের। ব্যাস, এরপরই হুলুস্থুল কাণ্ড।
প্রেমিকার গায়ে ধাক্কা লাগার বিষয়টা একেবারেই ভালভাবে নেয়নি প্রেমিক। যুবককে চরম হেনস্থা করতে শুরু করেন। তিনি বলেন, ক্ষমা চাও। এত অবধি সবকিছুই ঠিক ছিল। তবে হঠাৎই বলে ওঠে এপাশ থেকে নয় গেলে অন্যপাশ থেকে যাবি। তুই তুই করে কথা বলা শুরু করেন। যুবকের বয়স আন্দাজ করলে ২০-২৫ এর মধ্যে। ক্ষমা চাওয়ার পরেও প্রেমিক যথেষ্ট হেনস্থা করতে থাকেন। পাল্টা যুবক উত্তর দেওয়ার পরই তার গায়ে হাত তুলতে শুরু করেন।
যুবক বলে ওঠেন, "তুমি আমায় কেন শেখাবে আমি কোনদিক থেকে যাব?" পাল্টা উত্তর পছন্দ না হওয়ায় লোকটি বলে ওঠেন , আমার ইচ্ছে। বলতে বলতে ছেলেটাকে দেওয়ালে ঠেসে দেন। ছেলেটি ক্ষমা চাওয়ার পরও দাদাগিরি দেখানোয় বেজায় চটে যান। ফোন বার করে ভিডিও করার চেষ্টা করা হলে লোকটি ছেলেটাকে মারতে মারতে গলা টিপে দেওয়ালে ক্যালেন্ডারের মত তুলে ধরেন। তখন স্থানীয়রা এসে পরিস্থিতি সামাল দেন। হঠাৎই মেয়েটি ওই যুবককে মারতে যাওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয় সপক্ষে তাকে দোষী প্রমাণ করার চেষ্টা করেন।
যুবকের মুখ দেখেই বোঝা যাচ্ছিল একেবারেই ইচ্ছাকৃত ওই কাজ তিনি করেননি যার জন্য এইভাবে হেনস্থা হতে হবে। অবশেষে সকলের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুবক ঘটনাটি ক্যামরাবন্দী করার চেষ্টায় আরও হেনস্থার শিকার হন। স্থানীয়রা বাঁধা না দিলে চরম হতাহতের পরিস্থিতি সৃষ্টি হতে পারত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের