নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে। এই আবহে একাধিক জায়গা থেকে ভোটারদের হুমকি দেওয়ার খবর সামনে আসছে। এবার সেই একই ছবি দেখা গেল মগরাহাটে। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূলের এক নেতার বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
বহরমপুর ও জীবনতলার পর এবার মগরাহাটে একই অভিযোগ সামনে এল। মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রকাশ্যে ভোটারদের হুমকি দিয়েছেন। একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ' এই বুথে ৭০০টা ভোট। ৭০০টাই জোড়াফুলে দিতে হবে। অন্য জায়গায় ভোট পড়ে যদি, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভোটের পর বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু থাকবে না বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে।'
তৃণমূল নেতা ইমরান আরও বলেন, ' বেইমানদের ২০২১ সালে ক্ষমা করেছি। এই ২০২৬-এ আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। পাড়ায় যারা ভাবছেন, দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদের বলছি, ১১০ টাকা কেজি বিরিয়ানির চাল কিনলেও দু একটা ভাঙা থাকে, কাঁকর থাকে। এই পাড়ায় দুই একটা কাঁকর আছে। যদি তৃণমূল কংগ্রেস করতে চাও, এলাকায় থাকো। নইলে আজকের পর থেকে বউ-বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও।'
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। পাল্টা সমালোচনার সুর চড়িয়েছে বিরোধী শিবির। বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, ' যেভাবে ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল, তা সন্ত্রাসবাদী পার্টির চরিত্র একদম। পরিষ্কার করে এদের ভোটাধিকারই বাতিল করা দরকার, এই দলের স্বীকৃতি বাতিল করা দরকার। এরা পরিষ্কার ভাবে বিচারকদের উপরও হামলা করছে, জনগণকে হুমকি দিচ্ছে। অবিলম্বে গ্রেফতার করতে হবে ওকে।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের