নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একুশে জুলাইয়ের আগে চরমে উঠেছে তৃণমূলের প্রতীক ও পরিচয়ের লড়াই। ঘাসফুল শিবির কার দখলে থাকবে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। দুই পক্ষই নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এবার সেই বিতর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিল ভারতের নির্বাচন কমিশন।
দলের নাম, প্রতীক এবং সম্পত্তির প্রকৃত দাবিদার কে, তা নিয়ে দুই শিবিরের আইনি লড়াই এখন নির্বাচন কমিশনের টেবিলে। কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী উভয় পক্ষই ইতিমধ্যেই নিজেদের দাবি সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র কমিশনের কাছে জমা দিয়েছে। একুশে জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির আগে এই মামলার অগ্রগতি নিয়ে স্বাভাবিকভাবেই নজর ছিল রাজনৈতিক মহলের।
শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও পক্ষের দাবিকে তড়িঘড়ি স্বীকৃতি দেওয়া হবে না। সমস্ত নথি, সাংগঠনিক তথ্য এবং আইনি যুক্তি খতিয়ে দেখে, প্রয়োজনীয় শুনানি সম্পন্ন হওয়ার পরই আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন স্পষ্ট করেছে, নিরপেক্ষ ও বিধিসম্মত প্রক্রিয়া অনুসরণ করেই ঠিক হবে কারা আসল তৃণমূল কংগ্রেস এবং কারাই বা জোড়াফুল প্রতীকের বৈধ দাবিদার।
প্রসঙ্গত, ঋতব্রতপন্থী শিবির কমিশনের কাছে নিজেদের সাংগঠনিক তথ্য ও নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত ১৫ দিনের সময় চেয়েছে। অন্যদিকে, কালীঘাটপন্থী শিবির ইতিমধ্যেই কমিশনের চাওয়া তথ্য জমা দিয়েছে। ফলে এখন সমস্ত পক্ষের বক্তব্য ও নথি যাচাইয়ের পর কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের