নিউজ ডেস্ক - ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর বিপর্যস্ত ভেনেজুয়েলা। এখনও পর্যন্ত মৃত অন্তত ২৩৫ জন। আহত আরও প্রায় ৪৩০০ জন। বহু বহুতল ভেঙে পড়ার ফলে শতাধিক মানুষ এখনও নিখোঁজ। অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলেও আশঙ্কা। উদ্ধারকাজ দ্রুত এগিয়ে নিতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
বুধবার সন্ধ্যায় স্থানীয় সময় ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত আনে দুটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৭.২। দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপকূলবর্তী শহর লা গুয়াইরা ও রাজধানী কারাকাসের উত্তরাঞ্চলে। প্রশাসনের দাবি, প্রায় ২৫০টি বহুতল ধসে পড়েছে। সেই সব ধ্বংসস্তূপের নীচে এখনও ২০০-রও বেশি মানুষ আটকে থাকতে পারেন। আরও ১৫৭ জনের কোনও খোঁজ মেলেনি।

ভারি ক্ষয়ক্ষতির কারণে দেশের প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন। স্কুলগুলিকে অস্থায়ী ত্রাণশিবির হিসেবে ব্যবহার করা হচ্ছে। আতঙ্কে বহু মানুষ খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন। সরকারের দাবি, গত একশো বছরের মধ্যে এটি দেশের অন্যতম শক্তিশালী ভূমিকম্প।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আমেরিকান ও ক্যারিবীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান করলেও ভেনেজুয়েলায় এত বড় ভূমিকম্প খুব একটা দেখা যায় না। এদিকে, এই বিপর্যয়ের পর ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক। তিনি আগামী এক মাস দেশে বিনামূল্যে ‘স্টারলিঙ্ক’ ইন্টারনেট পরিষেবা দেওয়ার আশ্বাস দেন।
ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানান, 'ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ২৩৫ জনের অধিকাংশকেই চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান'।
অন্যদিকে, ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ় জানান, 'ভেঙে পড়া প্রায় ২৫০টি বহুতলের ধ্বংসস্তূপের নীচে এখনও ২০০-রও বেশি মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ১৫৭ জনের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের