নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের নিয়ন্ত্রণ ও জোড়াফুল প্রতীক নিয়ে সংঘাত নতুন পর্যায়ে পৌঁছেছে। দলটির নেতৃত্ব ও সাংগঠনিক বৈধতা নিয়ে মুখোমুখি কালীঘাট ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। দুই পক্ষই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের দাবি জানিয়ে নথি জমা দিয়েছে তারা। ফলে এখন নজর কমিশনের সিদ্ধান্তের দিকে।
নির্বাচন কমিশন দুই পক্ষকেই সোমবার বিকেলের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে কালীঘাট শিবিরের হয়ে কমিশনের দফতরে যান ৩ জন। যাঁরা হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ। নিজেদের অবস্থান জানিয়ে নথি জমা দেন তাঁরা।
অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের কেউ সশরীরে উপস্থিত হননি। তাঁদের আইনজীবী কমিশনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র-সহ ব্যাখ্যা জমা দেন। এর আগে ঋতব্রত শিবির মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকে দলের গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। জাতীয় কর্মসমিতির মেয়াদ নিয়েও আপত্তি জানানো হয়। পাশাপাশি বিশেষ অধিবেশনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্বের তালিকাও কমিশনের কাছে জমা দেওয়া হয়।
অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি অন্যা। তাঁর কথায়, তাঁদের অবস্থান আইনের দিক থেকে অনেক বেশি শক্তিশালী। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক নির্বাচন কমিশনের অনুমোদিত। সময়ের সঙ্গে দলের গঠনতন্ত্রে কিছু পরিবর্তনও হয়েছে। সেই নিয়ম মেনেই সংগঠন পরিচালিত হয়েছে বলে দাবি তাঁদের। ঋতব্রত শিবিরের অভিযোগ, জাতীয় কর্মসমিতির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে সেই দাবির পাল্টা প্রশ্ন তুলেছেন কল্যাণ।
তাঁর বক্তব্য, যদি সত্যিই মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে পরবর্তী নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বৈধতাও প্রশ্নের মুখে পড়ে। বর্তমানে দুই পক্ষই নিজেদের পক্ষে নথি ও যুক্তি জমা দিয়েছে। এবার সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কমিশনের রায়ের পর বিষয়টি আদালতেও গড়াতে পারে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের