নিজস্ব প্রতিনিধি, মস্কো – দেড় মাসের মধ্যেই ফের জোরালো ভূমিকম্প রাশিয়ায়। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার ভোরে ভূকম্পন অনুভূত হয় রাশিয়ার কামচাটকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার পূর্বে মাটি থেকে প্রায় ৩৯.৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। যদিও প্রথমে জানানো হয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.১।
জোরালো ভূমিকম্পের জেরে রুশ উপকূলে আছড়ে পড়তে পারে সর্বোচ্চ এক মিটার উচ্চতার বিপজ্জনক সুনামি ঢেউ। জাপান, হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতে হালকা ঢেউ আছড়ে পরার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত জুলাইয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা। সেই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের