নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতির মাঝেই নজর ছিল দেশের শীর্ষ আদালতের দিকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের SIR সংক্রান্ত মূল মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এল। শুনানির সময় জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে অন্তত ১০ লক্ষ মানুষের আবেদন নিষ্পত্তি হয়েছে।
শুনানির সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে শীর্ষ আদালতকে জানানো হয়, বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ১০ লক্ষ মানুষের আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে আরও প্রায় ২০০ জন জুডিশিয়াল অফিসারকে যুক্ত করা হয়েছে। তবে এই তথ্যকে ঘিরেই আদালতে মতভেদ তৈরি হয়।
শীর্ষ আদালতে আইনজীবী মেনকা গুরুস্বামীর দাবি, এখনও পর্যন্ত মাত্র ৭ লক্ষ মানুষের নিষ্পত্তি হয়েছে এবং প্রায় ৫৭ লক্ষ মানুষের বিষয় এখনও বাকি রয়েছে। শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন যেখানে বলা হয়েছে যে প্রায় ১০ লক্ষ মানুষের শুনানি সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ' জুডিশিয়াল অফিসারদের নিজেদের মতো করে কাজ করতে দিন। আপনারা সবকিছু জানেন না, কোথায় কী হচ্ছে আমরা জানি।'
এর আগেই SIR প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগকে। প্রয়োজনে হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করতে পারেন বলেও জানানো হয়েছে। সেই ট্রাইব্যুনালের কাছেই জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের