নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিধানসভা ভোটের মুখে বাংলার ভোটার তালিকা ‘ফ্রিজ’ হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। সোমবার এই ইস্যুতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে , ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্তে আপাতত কোনও হস্তক্ষেপ করা হবে না ভরসা রাখতে হবে ট্রাইব্যুনালের উপরেই।
রাজ্যে SIR প্রক্রিয়া শেষে প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রথম ও দ্বিতীয় দফার ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে, ফলে এই মুহূর্তে তাতে কোনও পরিবর্তন সম্ভব নয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই একাধিক আবেদনকারী দ্বারস্থ হন শীর্ষ আদালতের। আবেদনকারীদের অভিযোগ, বৈধ নথি এমনকি পাসপোর্ট থাকা সত্ত্বেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ' শীর্ষ আদালত এই বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ করবে না।' বরং এহেন অভিযোগ নিয়ে আবেদনকারীকে ট্রাইব্যুনালের কাছে যাওয়ার নির্দেশ দেয় আদালত। বিচারপতির আরও পর্যবেক্ষণ, 'ট্রাইবুনালকে এভাবে ব্ল্যাকমেল করা যাবে না। আমরা কোনও সিদ্ধান্ত নেব না, যা সিদ্ধান্ত নেওয়ার ট্রাইবুনালই নেবে।'
শুনানির সময় আদালত আরও উল্লেখ করে, বিচারিক প্রক্রিয়ায় ভুল হতে পারে, কিন্তু তা নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। একইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মতো দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে সাধারণ ভোটাররা যেন চাপে পড়ছেন এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের