6a47853f35891_Gallery_1783071938164
জুলাই ০৩, ২০২৬ দুপুর ০৩:২১ IST

জুলাই থেকেই তাণ্ডব চালাতে পারে শক্তিশালী এল নিনো! জাতিসংঘের সতর্কবার্তায় উদ্বেগ বিশ্বজুড়ে

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল জাতিসংঘ। আগামী কয়েক মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় পরিবর্তন দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব পড়তে পারে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন, কৃষি ও অর্থনীতির উপর। পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মহল।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই এল নিনো দ্রুত শক্তিশালী রূপ নিতে পারে। এর জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে চরম আবহাওয়ার ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে। খরা, অতিবৃষ্টি, তাপপ্রবাহ-সহ কৃষিক্ষেত্রে ক্ষতির মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় দেশগুলিকে এখন থেকেই প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএমওর বৈশ্বিক ঋতুভিত্তিক জলবায়ু হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে ইতিমধ্যেই এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক মাসে এটি আরও শক্তি সঞ্চয় করবে বলেই ইঙ্গিত মিলেছে। এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া। এর ফলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এর প্রভাব শুধু সমুদ্রেই সীমাবদ্ধ থাকে না। বিশ্বের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ও বায়ুচাপেও পরিবর্তন দেখা যায়।

সাধারণত প্রতি দুই থেকে সাত বছর অন্তর এল নিনো দেখা দেয়। এই পরিস্থিতি ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। অতীতেও এর কারণে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে খরার পরিস্থিতি তৈরি হয়েছিল। অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, শক্তিশালী এল নিনো বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনে প্রভাব ফেলতে পারে। তার ফলে খাদ্যপণ্যের দামও বাড়তে পারে। ডব্লিউএমও আরও জানায়, বিশ্বের বিভিন্ন জলবায়ু কেন্দ্রের পূর্বাভাসে একই ধরনের প্রবণতা ধরা পড়েছে।

মূল পর্যবেক্ষণ অঞ্চলগুলিতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন জলবায়ু মডেলের ফলাফলে যথেষ্ট মিল রয়েছে। তাই এই পূর্বাভাসকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গোলার্ধে শরৎকাল পর্যন্ত এল নিনোর প্রভাব বাড়তে পারে। বিশ্বের বহু এলাকায় তাপপ্রবাহের ঝুঁকি বৃদ্ধি পাবে। কোথাও অতিবৃষ্টি দেখা যেতে পারে। আবার কোথাও দীর্ঘস্থায়ী খরার আশঙ্কাও রয়েছে।

বাংলাদেশ-সহ ভারতীয় উপমহাদেশ ও অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অংশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। ডব্লিউএমওর মতে, মেরু অঞ্চল বাদ দিলে বিশ্বের অধিকাংশ জনবসতিপূর্ণ এলাকায় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলরাশি ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতিতেও প্রভাব ফেলতে পারে। আবহাওয়াবিদরা সেই সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, 'এল নিনো পরিস্থিতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী মাসগুলিতে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বহু অঞ্চলে খরা, ভারী বৃষ্টিপাত ও তাপপ্রবাহের ঝুঁকি বাড়বে। স্থলভাগ ও সমুদ্র-উভয় ক্ষেত্রেই এর প্রভাব দেখা যেতে পারে। আগাম পূর্বাভাস, সতর্কীকরণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রাণহানি কমানো সম্ভব। একই সঙ্গে অর্থনীতি ও সমাজের উপর নেতিবাচক প্রভাবও অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। তাই জলবায়ু-সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সহায়তা করতে আমরা আগাম সতর্কীকরণ ব্যবস্থার উপর বিশেষ জোর দিচ্ছি'।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের