নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভ্যাপসা গরমের অস্বস্তি কাটিয়ে এবার রাজ্যজুড়ে বাড়তে চলেছে ঝড়বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস মিলেছে। দমকা হাওয়ার পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতি বেশ কয়েক দিন অস্থির থাকতে পারে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে । ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরেও দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে । ২৮ জুনের পর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও প্রথম কয়েক দিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হলেও ২৮ জুন থেকে পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওই সময়ে অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আকাশ কখনও পরিষ্কার, আবার কখনও মেঘলা থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে। এছাড়া জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। তার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি আরও সক্রিয় হতে পারে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের