নিজস্ব প্রতিনিধি, তেহরান - দিন কয়েক আগে ৫ দিনের জন্য ইরানের জ্বালানি পরিকাঠামোয় হামলা চালানো হবে না বলে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভোরে সেই সময়সীমা বাড়িয়ে ১০ দিন করে আমেরিকা। ট্রাম্প জানায় ইরানের অনুরোধে এই সিদ্ধান্ত। তবে ট্রাম্পের দাবি নস্যাৎ করে দিয়েছে তেহরান।
ইরান সরকারের তরফ থেকে জানানো হয়, “বিদ্যুৎ কেন্দ্রে হামলা বন্ধ রাখার জন্য আমরা কোনও অনুরোধ করিনি। এই নিয়ে কোনও আলোচনাও হয়নি।“ শুক্রবার ভোরে একটি অনুষ্ঠানে ট্রাম্প জানান, “‘ইরান খুব ভদ্র ভাবে বলেছিল, আমাদের কি আরও কয়েক দিন সময় দেওয়া যায়? অন্তত সাত দিন। আমি ওদের ১০ দিন সময় দিয়েছি। কিন্তু যা করা দরকার, ওরা যদি না করে, আমি সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেব।“
এরপরই ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “ইরান সরকারের অনুরোধে আগামী ১০ দিন বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোনও হামলা করবে না আমেরিকা। এই সময়সীমা শেষ হবে সোমবার (৬ এপ্রিল, ২০২৬) রাত ৮টায়।“ সম্প্রতি ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে আমেরিকার। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে খুব ভালো এবং ফলপ্রসূ কথোপকথন হয়েছে। আলোচনার প্রেক্ষিতে আগামী ৫ দিনের জন্য ইরানের জ্বালানি পরিকাঠামোয় হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সুতরাং, আপাতত স্থগিত ইরানের এনার্জি সাইট বা জ্বালানি পরিকাঠামোয় হামলা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই আমেরিকার মিত্র দেশগুলিতে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা