নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে ফের রাজনৈতিক সংঘর্ষের ছবি রাজারহাট নিউটাউনে। ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক তৃণমূল কর্মী।
শুক্রবার নারায়ণপুরের মণিখোলা এলাকায় বিজেপির প্রচার কর্মসূচি চলাকালীন উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দেন, যার পালটা হিসেবে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়।
তৃণমূলের অভিযোগ, রাজারহাট নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার নেতৃত্বে কয়েকজন বিজেপি সমর্থক হামলা চালিয়ে এক তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেন। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট - নিউটাউন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন তিনি। তার দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। পাশাপাশি, তিনি অভিযোগ করেন যে কিছু পুলিশকর্মী বিজেপিকে সমর্থন করছেন এবং এই ঘটনায় নিরপেক্ষতার অভাব রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার না হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি তাপস চ্যাটার্জীর
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা