নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে রাজ্য পড়ুয়াদের স্বস্তি। জয়েন্ট এন্ট্রান্সে ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া জটিলতায় হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য ভর্তির পথ খুলে গেল।
সূত্রের খবর , গত চার মাস আগে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা সম্পন্ন হলেও, আইনি জটিলতার জন্য ফলপ্রকাশ আটকে যায়। হাইকোর্টে কৌশিক চন্দ্রের বেঞ্চ জানায়, আইনি জট না কাটলে ফলপ্রকাশ সম্ভব নয়। আর এতেই দুশ্চিন্তায় পড়েছিল রাজ্যের একাধিক পড়ুয়ারা। পরিস্থিতি জটিল হলে এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। একইসঙ্গে জানানো হয় , আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। তবে ততক্ষণ পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে ফল প্রকাশে কোনো বাধা থাকছে না।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই তড়িঘড়ি রাজ্যের পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হয়। দুপুর ২ টোর সময় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা থাকলেও তার আগেই ওয়েব সাইটে প্রথম দশের মেধা তালিকা প্রকাশ জয়েন্ট এন্ট্রান্সের। মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছে অনিরুদ্ধ চক্রবর্তী ডন বস্কো পার্ক সার্কাস স্কুলের , দ্বিতীয় স্থানাধিকারি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সৌম্যজ্যোতি চক্রবর্তী এবং তৃতীয় স্থানাধিকারি রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। বহু প্রতীক্ষিত জয়েন্ট এন্ট্রান্সের ফল অবশেষে প্রকাশ হওয়ায় উচ্ছাসিত পড়ুয়ারা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের