নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কথা দিয়েছিলেন, ভোটে জিতলে ভবানীপুরের মানুষের জন্য খুলবেন একটি স্থায়ী পরিষেবা কেন্দ্র। আর সেই প্রতিশ্রুতি রাখতেই মুখ্যমন্ত্রী হওয়ার পর মাত্র দেড় মাসের মধ্যেই ভবানীপুরে উদ্বোধন করলেন বিজেপির নতুন পার্টি অফিস শুভেন্দু অধিকারী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসের দিনই নতুন এই কার্যালয়ের উদ্বোধন ঘিরে জমে ওঠে রাজনৈতিক আবহ। এখান থেকেই ভবানীপুরবাসীর জন্য নিয়মিত জনসেবামূলক কাজ চালানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভবানীপুরে নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে ভবানীপুরের মানুষের প্রশাসনিক ও জনপরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলা হবে। সেই প্রতিশ্রুতিই এদিন বাস্তবায়িত হল। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু বলেন, এই কার্যালয় শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়, সাধারণ মানুষের সমস্যা শোনা ও তার সমাধানের জন্যও সর্বদা খোলা থাকবে।
শুভেন্দুর কথায়, 'আপনারা রোজ এখানে আসবেন, রোজ পরিষেবা পাবেন।' স্থানীয় বাসিন্দাদের সরকারি পরিষেবা, অভিযোগ জানানো এবং বিভিন্ন প্রশাসনিক সহযোগিতা এই কেন্দ্র থেকেই দেওয়া হবে বলে জানান তিনি। দীর্ঘদিন ভবানীপুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সেই সমীকরণ বদলে গিয়ে শুভেন্দু অধিকারীর জয় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের