নিজস্ব প্রতিনিধি, কাবুল – সোমবার গভীর রাতে কাবুলের হাসপাতালে ভয়াবহ হামলা চালাল পাকিস্তান। হাসপাতালে আছড়ে পড়ে একটি পাকিস্তানি মিসাইল। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০০ জনের। গুরুতর আহত আরও ২৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ভোরে এই বিষয়ে জানিয়েছেন তালিবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত। যদিও হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের।
তালিবান সরকার সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯টা নাগাদ কাবুলের একটি রিহ্যাব হাসপাতালে হামলা চালায় পাকিস্তান। তালিবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত জানিয়েছেন, রিহ্যাব হাসপাতালে হামলায় মৃত্যু হয়েছে ৪০০ জনের। গুরুতর আহত ২৫০ জন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এনে ধ্বংসস্তূপের নীচ থেকে দেহ উদ্ধারের চেষ্টা চালন হচ্ছে। হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তালিবান সরকাররের দাবি, রিহ্যাব হাসপাতালে ২ হাজার শয্যা বিশিষ্ট মাদকাসক্তদের চিকিৎসা করা হয়। হামলার জেরে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, “কাবুলের কোনও হাসপাতালে হামলা করা হয়নি। যেখানে অভিযান চালানো হয়েছে, সেখানে গোলাবারুদ মজুদ রাখা হত। সন্ত্রাসবাদীদের যেখান থেকে সাহায্য করা হত, সেই জায়গাগুলিকে নিশানা করা হয়েছে।“ হামলার পরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের