নিজস্ব প্রতিনিধি , বীরভূম - SIR এর কাজের চাপে একাধিক BLO আত্মহত্যা করেছেন। অনেকেই কাজের চাপ সামলাতে না পেরে মুক্তি চেয়েছেন। অনেকেই অসুস্থ হয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতার নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন BLO কর্মীরা। এবার সেই বিক্ষোভ দেখা গেল রামপুরহাটের ১নম্বর ব্লক অফিসের সামনে।
অফিসারদের অভিযোগ , তাদের কাজ সম্পূর্ণ করার পরেও কাজের চাপ দেওয়া হচ্ছে। শুধু তাই নয় ভুল হওয়া ফর্মগুলো খুবই অল্প সময়ের মধ্যে ফিলআপ করে আপলোড করতে বলা হচ্ছে। যা একদিনের মধ্যে করা প্রায় অসম্ভব। কোনরকম প্রশিক্ষণ না দিয়েই অযথা তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে হাতে প্লাকার্ড নিয়ে রামপুরহাট ১ব্লকের সামনে বিক্ষোভে সামিল হল সেখানকার BLO অফিসাররা। প্লাকার্ড হাতে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি তারা কেন্দ্রের বিজেপি সরকারকেও ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, স্কুলের কাজ করে তারা এই কাজ করছেন। দাবি তুলে ব্লক অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দেন তারা।
এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ-সহ ছ’রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। কিন্তু বাংলার ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়নি। প্রত্যেকের দাবি এক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। তাদের অভিযোগ অনেক মানুষ আসছেন, যাদের ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হয়নি। তাই বাড়তি চাপ বাড়ছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের