নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের ডাকা মিছিল ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল হাজরা। হাইকোর্টের শর্ত মেনে শুরু হওয়া মিছিলের মাঝেই স্লোগান, পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারুইপুর-কাণ্ডের প্রতিবাদকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও একবার রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলল।
কলকাতা হাইকোর্টের অনুমতি অনুযায়ী বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে প্রতিবাদ মিছিল শুরু করে কালীঘাট তৃণমূল। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচি শুরুতে শান্তিপূর্ণ থাকলেও কিছু দূর এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিল চলাকালীন ‘চোর চোর’ স্লোগান শোনা যায়। পাশাপাশি রাস্তার একপাশ থেকে ‘মাছ চোর’ গান বাজানোর ঘটনাও সামনে আসে।
এই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট তৃণমূল অভিযোগ করে, বিজেপি সমর্থকেরা পরিকল্পিতভাবে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের