নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নেমেছে পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠন ও পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ধর্মতলায় জমায়েত করতে শুরু করে। মিছিল শুরু হলেও পুলিশের ব্যারিকেডে আটকে যায় আন্দোলনকারীরা। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজপথে।
সূত্রের খবর, কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সকালে থেকেই ধর্মতলায় জড়ো হন হাজারো আশা কর্মী ও পৌর স্বাস্থ্যকর্মীরা। যার জেরে সকাল থেকেই বিশাল পুলিশ মোতায়েন রাখা হয় শহরতলির রাস্তায়। ধর্মতলা থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিলে রাসবিহারী মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকায়। ফলে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে থাকে আশা কর্মীরা। আর এর জেরে বেশ কিছুক্ষণ যানজটের তৈরি হয়। ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে।
আন্দোলনকারীদের দাবি, আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। বর্তমানে তাঁদের মাসে ৫২৫০ টাকা ভাতা দেওয়া হয়, যা দিয়ে সংসার চালানো অসম্ভব। কাজ করতে না পারলে সেই টাকা থেকেও কেটে নেওয়া হয়। তাই তাদের দাবি— ন্যূনতম বেতন বৃদ্ধি করে ২৬ হাজার টাকা করতে হবে এবং প্রতি বছর দশ শতাংশ ভাতা বৃদ্ধি করতে হবে।
তারা আরও জানান, কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং অবসরকালীন সুবিধাও নিশ্চিত করতে হবে। তাদের বক্তব্য, বহুদিন ধরে পেনশনের টাকা সরকার আটকে রেখেছে। ফলে অনেক কর্মী আছে যারা শারীরিক ভাবে অসুস্থ আর কাজ করতে পারছে না তাদেরও কাজে আসতে হচ্ছে। তাদের দাবি না মানা হলে স্বাস্থ্য ভবনে লিখিত ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি, বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আশাকর্মীরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের