নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ ৭ বছর পর প্রশাসনিক পদে ফেরায় ফের একবার চর্চায় উঠে এসেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কালীপুজো উপলক্ষ্যে এনকেডিএ-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবার কালীঘাট মন্দিরে পুজো দিলেন শোভন চট্টোপাধ্যায়। এদিন সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।
সূত্রের খবর, প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পর প্রায়শই খবরের শিরোনামে থাকতে দেখা গেছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এমনকি, তার বর্তমান স্ত্রী রত্না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়েও চলেছে বেশ গুঞ্জন। তারপর থেকে একটা দীর্ঘ সময় প্রাক্তন মেয়র রাজনীতির থেকে প্রায় দূরেই থেকেছেন বলা চলে। এমনকি, শাসক দল তৃণমূলের সংস্পর্শেও দেখা যায়নি তাকে।
তবে সম্প্রতি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ফের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন শোভন। অভিষেকের সঙ্গে বৈঠকের পর শোভনের রাজনীতিতে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন চলে। সেই গুঞ্জনকে আরো উস্কে দেয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে থাকাকালীন সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ। রাজনৈতিক মহলের একাংশই মনে করেছিল নির্বাচনের আগে ফের দলে ফিরতে চলেছে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
সেই জল্পনাকে সত্যি করেই সম্প্রতি NKDA - র চেয়ারম্যানের পদ পান প্রাক্তন মেয়র। আর প্রশাসনিক পদে ফেরাটাকেই অনেকে তার রাজনীতিতে ফেরার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। পদ পাওয়ার পর কালীপুজোর আবহে কালীঘাট মন্দিরে দেখা যায় শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তারা মায়ের আরতি ও পুজো করেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের