নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - কালীপুজোর রাতে চাপুরি গ্রামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ডাইনি অপবাদে অত্যাচারিত এক বধূকে কুপিয়ে হত্যার অভিযোগ তার পরিবারের বিরুদ্ধে। মৃতার দেওরসহ পরিবারের কয়েকজন সদস্যকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, ২০২৫ এ দাঁড়িয়েও পাড়া গায়ে একাধিক কুসংস্কার প্রচলিত রয়েছে। তারই মধ্যে একটি হচ্ছে ডাইনি অপবাদে একঘরে করা। আর এই ডাইনি অপবাদই এবার পৌঁছালো ভয়ঙ্কর পর্যায়ে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামে। নিহত মহিলা তার স্বামী ও সন্তানদের সঙ্গে সংসার করতেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে দেওরসহ পরিবারের সদস্যরা বধূকে ডাইনি বলে অপবাদ দিয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন।
তবে কালীপুজোর রাতে ঘটনা চরমে পৌঁছায়। নিহত বধূর সঙ্গে তার পরিবারের সদস্যদের বাকবিতণ্ডার মধ্যে আচমকাই দেওরসহ পরিবারের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বধূকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহত বধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
নিহত বধূর সন্তানের দাবি, তার মাকে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা অত্যাচার করছিল। ইতিমধ্যেই, পুলিশ এই ঘটনায় মৃতার দেওরসহ পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের