নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেট্রো প্রকল্প নিয়ে ফের একবার কেন্দ্র - রাজ্য তরজা তুঙ্গে। সমাজ মাধ্যমে গণ্ডি পেরিয়ে এবার সরাসরি প্রকাশ্যে মেট্রো সম্প্রসারণে মুখ্যমন্ত্রীর কৃতিত্ব দাবি। এবার তৃণমূল কংগ্রেসের ব্যানার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোড়ন। ঋত্বিক ঘটক স্টেশনের কাছে মুখ্যমন্ত্রীর ছবি সহ লাগানো হয়েছে একাধিক হোডিং।
সূত্রের খবর, শুক্রবার প্রধানমন্ত্রী শহরে এসে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন। আর মোদির এই বঙ্গ সফরের আগেই কুণাল ঘোষ তার সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন মেট্রোর উদ্বোধন ও প্রকল্পের ভাবনার কথা উল্লেখ করেন। এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজেও এই বিষয়ে পোস্ট করে পূর্বের স্মৃতিচারণ করেন। আর এবার নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের সম্প্রসারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যতম কান্ডারি হিসেবে তুলে ধরেছে তৃণমূল। ঋত্বিক ঘটক স্টেশনের কাছে মুখ্যমন্ত্রীর ছবি সহ একাধিক পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে শাসক দলের পক্ষ থেকে। ব্যানারে লেখা রয়েছে— 'নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর অন্যতম কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।' পাশাপাশি, ব্যানারে দলীয় প্রতীক ও মুখ্যমন্ত্রীর বড় ছবি রাখা হয়েছে।
এই প্রসঙ্গে শাসক দলের বক্তব্য, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার আর একটি রূপ হচ্ছে এই মেট্রো উদ্বোধন। যে কাজটা তিন বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা সেটা ১৬ বছর পরে গিয়ে হল। তাও নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এসে এই উদ্বোধন করলেন। যেটা মুখ্যমন্ত্রী আগেই ২০১৬ সালে করে রেখেছিলেন। আমাদের পোস্টার ও ব্যানার দেওয়ার এটাই বোঝানোর উদ্দেশ্য যে এই মেট্রো উদ্বোধনের প্রধান কারিগরি হচ্ছে মুখ্যমন্ত্রী।
অপরদিকে, এর পাল্টা উত্তরে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ' কলকাতা বাসীর সৌভাগ্য যে এখনও হাওড়া মেট্রো স্টেশনের বাইরে এই হোডিং পড়েনি যে এটাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি। মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন মানুষ কত শিলান্যাস দেখেছিলেন সেটা জানে সবাই। মনে হচ্ছে আমরা যেন প্রস্তরযুগে ফিরে গেছিলাম। বাংলার মানুষকে এতটাও মূর্খ ভাবার কোনো কারণ নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের