নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশজুড়ে অনুপ্রবেশ সমস্যা নিয়ে উত্তাল রাজনীতি। সীমান্তঘেঁষা পশ্চিমবঙ্গও এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অনুপ্রবেশ ইস্যুতে বারবার শাসক দলকে নিশানা করেছে কেন্দ্র। আর এবার নরেন্দ্র মোদির অভিযোগের পাল্টা জবাব দিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, অনুপ্রবেশ ইস্যুকে নিয়ে রাজ্য বনাম কেন্দ্র তরজা তুঙ্গে। এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী এই ইস্যুকে কেন্দ্র করে সুর চড়ান। আজ ফের দমদমের সভা থেকে শাসক দলকে অনুপ্রবেশ ইস্যুকে নিশানা করে তিনি বলেন, ' রাজনৈতিক দলগুলি ক্ষমতার লোভে অনুপ্রবেশ বাড়তে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য। যেভাবে সীমান্ত এলাকায় জনসংখ্যা বাড়ছে, এটা পশ্চিমবঙ্গে সামাজিক সঙ্কট তৈরি করছে।'
সাংবাদিক বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে এর পাল্টা জবাব দেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ' প্রধানমন্ত্রী কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন। অনুপ্রবেশ যদি বাড়ে, তার মানে দেশের সীমান্ত অরক্ষিত। আর সীমান্তের দায়িত্বে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার মন্ত্রী অমিত শাহ। তাহলে যদি অনুপ্রবেশ বাড়ে বাংলায় তাহলে তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার।'
কুণাল ঘোষ আরও দাবি করেন, ' বাংলার সীমান্ত দিয়ে যতটা অনুপ্রবেশ হচ্ছে, ত্রিপুরা সীমান্ত দিয়ে তার চেয়ে বহুগুণ বেশি ঘটছে। বাংলায় দুজন ঢুকলে, ত্রিপুরা সীমান্ত দিয়ে ২০ জন প্রবেশ করছে। কদিন আগেই রোহিঙ্গারা ধরা পড়েছে। ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ কেন্দ্র। ওপরের দিকে থুথু ছুঁড়লে সেটা নিজের গায়ে এসেই পড়ে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের