নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাঁকুলিয়া রোডে ভয়াবহ অশান্তিকাণ্ডের ছয় দিনের মাথায় তদন্তে ফের বড় সাফল্য পুলিশের। এলাকা থেকেই গ্রেফতার করা হয় ঘটনায় যুক্ত আরও তিন অভিযুক্তকে। তবে এখনও অধরাই রয়ে গিয়েছে মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার।
কাঁকুলিয়া রোডে দুষ্কৃতীদের তাণ্ডব, সংঘর্ষ, ভাঙচুর ও আতঙ্কের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘটনায় অভিযোগের তির উঠে এলাকার কুখ্যাত নেতা সোনা পাপ্পুর বিরুদ্ধে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ পূর্বেই ১৯ জনকে গ্রেফতার করে। শনিবার সেই ঘটনায় অভিযুক্ত মিন্টা-সহ মোট তিনজনকে কলকাতা থেকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। এই নতুন গ্রেফতারির ফলে ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে। ঘটনার পর থেকেই একের পর এক অভিযান চালিয়ে অভিযুক্তদের ধরছে পুলিশ।
তবে এতদিন পরেও পুলিশের নাগালের বাইরে রয়েছে কাণ্ডের মূল চক্রী সোনা পাপ্পু এবং তার ঘনিষ্ঠ সহযোগী বাপি হালদার। তাদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের