নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসব শেষে ফের রাজনৈতিক চর্চা শুরু। এবার কার্নিভাল নিয়ে শাসক - বিরোধী তরজা তুঙ্গে। একদিকে রেড রোডে যখন চলছে কার্নিভালের প্রস্তুতি, ঠিক তখনই পাল্টা পথে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, দুর্গা পুজোর উচ্ছ্বাস এখনও শেষ হয়নি, আর সেই আবহেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তাপ। একদিকে রেড রোডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাজছে মহা-কার্নিভাল, যেখানে রাজ্যের ১১৩টি সেরা পুজো কমিটি অংশ নিচ্ছে। অপরদিকে, ওই একই দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পথে নামছেন প্রতিবাদের বার্তা নিয়ে। জলমগ্ন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর সঙ্গে একই সুর তুলেছেন বিজেপি নেতা সজল ঘোষও। দ্বাদশীর দিন বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে তিনি পরিবর্তন যাত্রার কথা ঘোষণা করেছেন। হাইকোর্টের অনুমতিতে খোলা হাওয়ায় পথে নামছে বিরোধী দলনেতা।
এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ' মমতা সরকার ও কলকাতা পুরসভার ব্যর্থতার জন্য আমাদের যে ১২ জন সহ নাগরিক মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পথে নামবো। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল করবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উৎসব করছে সেখানে আমরা আমাদের সহ নাগরিকের মৃত্যুতে পথে নামবো।
বিজেপির এই কর্মসূচির পাল্টা সুর চড়িয়েছে শাসক দল। বিরোধীদের কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ' সম্পূর্ণভাবে কার্নিভালকে ভেসতে দেওয়ার জন্য বিজেপিরা এই ধরনের কাজ করছে। আগের বারও দ্রোহের কার্নিভাল করেছিল আর এবারও একই জিনিস করছে। কার্নিভালের মানে বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারের কাছে তুলে ধরা। কিন্তু বিজেপি সেটাকেই নষ্ট করতে চাইছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের