নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। ঠিক সেই সময়েই ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। শাহের উপস্থিতিকে কেন্দ্র করে এবার তীব্র আক্রমণে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই অমিত শাহকে ‘দুর্যোধন’ ও ‘দুঃশাসনের' প্রতীক বলে কটাক্ষ করলেন প্রশাসনিক প্রধান।
মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের জনসভা থেকেই বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তার কটাক্ষ, 'ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসে।' এদিন সকালে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন অমিত শাহ। তার অভিযোগ ছিল, সীমান্তে কাঁটাতার বসাতে রাজ্য সরকার জমি দিচ্ছে না। বিকেলে সেই অভিযোগের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, 'জমি না দিলে তারকেশ্বর–বিষ্ণুপুর রেললাইন কে করল? জমি না দিলে ইসিএলের জমিতে কয়লা তোলা হল কীভাবে?' শুধু তাই নয়, ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি দেওয়ার একাধিক উদাহরণও তুলে ধরেন তিনি। বলেন, 'বনগাঁ, পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, চ্যাংরাবান্ধায় জমি কে দিয়েছে? অন্ডাল বিমানবন্দর, পানাগড় সব জায়গাতেই রাজ্য সরকার জমি দিয়েছে।'
অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্রকে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তার তীব্র কটাক্ষ, 'অনুপ্রবেশ কি শুধু বাংলাতেই হয়? কাশ্মীরে হয় না? তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লিতে কতদিন আগে একটা ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই? তাহলে আপনারা করলেন?যত দোষ বাংলার?' মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'সীমান্ত রক্ষার দায়িত্ব যেখানে কেন্দ্রের, সেখানে রাজ্য সরকারকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে?'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের