নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল মাথাভাঙ্গা। জনরোষ ও পুলিশের তল্লাশির মুখে শেষ পর্যন্ত খাটের নীচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা তথা সিভিক ভলেন্টিয়ার শহিদুল মিয়া। নাটকীয় অভিযানে তাকে বাড়ির খাটের তলা থেকে উদ্ধার করে গ্রেফতার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল শহিদুল মিয়ার বিরুদ্ধে। এলাকায় তৃণমূল নেতা হওয়ার পাশাপাশি তিনি সিভিক ভলেন্টিয়ার হিসেবেও কর্মরত ছিলেন বলে অভিযোগ। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
গত কয়েকদিন ধরে তার বাড়ির সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছিল। তবে অভিযোগ ওঠার পর থেকেই কার্যত গা-ঢাকা দিয়েছিলেন শহিদুল। ফলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে খাটের নীচে লুকিয়ে থাকা অবস্থায় শহিদুলকে খুঁজে পান তদন্তকারীরা।
সেখান থেকে তাকে বের করে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে। পাশাপাশি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই কাটমানি চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের