নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অপেক্ষার অবসান। রাত পোহালেই প্রকাশিত হবে বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণকারী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। মাত্র ২৬ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনা ও উৎকণ্ঠা এখন তুঙ্গে পরীক্ষার্থীদের।
বুধবার বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ সল্টলেকের ‘রূপান্ন’ ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in-এ নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া বিকেল ৪টা থেকে ওই একই ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ডও ডাউনলোড করা যাবে।
উল্লেখ্য, গত ২৪ মে প্রকৌশল, প্রযুক্তি, স্থাপত্য এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বছরে মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। রাজ্যের ২৬৪টি কেন্দ্রের পাশাপাশি ত্রিপুরার ২টি এবং অসমের ১টি কেন্দ্র মিলিয়ে মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস-সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের