নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজোর আগে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জিএসটি সম্পর্কিত তথ্য প্রদান করেন। নতুন জিএসটি নিয়ে বেশ চিন্তিত ছোটো থেকে বড়ো ব্যবসায়ীরা। এই প্রেক্ষিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য। সোমবার বাগুইহাটির বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সূত্রের খবর, সোমবার বাগুইহাটি অঞ্চলের একাধিক দোকান পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জিএসটি কমে যাওয়ার পর তার সুবিধা কীভাবে কাজে লাগানো যায়, তা ব্যাখ্যা করেন। যদিও নতুন জিএসটি কার্যকর হওয়ায় বিভ্রান্তিতে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। বিজেপি সভাপতির মতে নতুন জিএসটি ব্যবসায়ী মহলে স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রের সিদ্ধান্তের প্রশংসা করেন। শমীক ভট্টাচার্য বলেন, ' করোনার পরবর্তী সময়ে বিভিন্ন দেশে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে। কিন্তু ভারতে কোন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়নি। যেটা অন্যান্য দেশের জন্য বিস্ময়কর বিষয়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে অনেক জিনিসপত্রের দাম কমে যাবে। জীবনদায়ী ওষুধ সেখানে জিএসটি মুকুব করা হয়েছে এমনকি ক্যান্সারের ওষুধের দামও কমেছে। টুথব্রাশ থেকে শুরু করে পণ্য পরিবহণের জন্য যে ট্রাক আছে সেটারও জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুজোয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপহার।'
একইসঙ্গে, জিএসটি কার্যকর হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্য সরকারের আবেদনে কেন্দ্র জিএসটি মুকুব করেছে। এই নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ' আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন কবি মনষ্ক, সাহিত্যিক, চিত্রকার। উনি চাইলে পিতৃপক্ষে মায়ের পুজো করতে পারেন। উনি চাইলে ভোরের ফুল রাতে ফোটাতে পারে। তাই ওনার কথার কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতন ক্ষমতা আমাদের বিজেপির কারোর নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের